জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় শনিবার (২৯ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

কোনাবাড়ী জোনাল অফিসের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—

কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকা।

সূত্র: আরটিভি

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!