চলতি বছরের অর্ধেকের বেশি সময় ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি রয়েছে বছরের শেষ চার মাসের কিছু বেশি সময়। এই সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে আরও কয়েকটি সরকারি ছুটি। তবে এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর মোট ২৮ দিন সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। এসব ছুটির মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

২৭ আগস্ট পর্যন্ত বছরের বেশির ভাগ সরকারি ছুটি শেষ হয়েছে। এখন বাকি রয়েছে পাঁচটি সরকারি ছুটির দিন।

সেপ্টেম্বরে একটি সরকারি ছুটি

সেপ্টেম্বর মাসে রয়েছে একটি সরকারি ছুটি। আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটির সুবিধা পাবেন না।

অক্টোবরে দুর্গাপূজার ছুটি

অক্টোবরে রয়েছে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি।

২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হবে।

ডিসেম্বরে থাকছে দুই সরকারি ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুটি সরকারি ছুটি।

১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

এর মধ্যে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

অন্যদিকে ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাওয়া যেতে পারে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!