🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
SIB News
হাজারীবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি সুন্নাতে খৎনা, ২২ শিশুর সম্পন্ন

হাজারীবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি সুন্নাতে খৎনা, ২২ শিশুর সম্পন্ন

মোস্তাসিন রহমান প্রধান মারুফ

রাজধানীর হাজারীবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে সুন্নাতে খৎনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় দারুল কুরআন দাখিল মাদ্রাসায় এ কার্যক্রম আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ উত্তর থানা, ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ২২ শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ধানমন্ডি-হাজারীবাগ জোন পরিচালক অধ্যাপক নূরনবী মানিক।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীবাগ উত্তর থানার আমীর মো. মাহফুজ আলম।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে এলাকার শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা দেওয়ার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

সম্পাদক:

🖨️ প্রিন্ট করুন