রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের শানপুকুর গলিতে রাস্তার ঢালাই কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. এম. রাজিবুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের দেওয়া এক বার্তায় তিনি জানান, শানপুকুর গলির রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, ডিএসসিসি অঞ্চল-১-এর কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদার মোহাম্মদ ইউসুফ মিয়াসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি ধন্যবাদ জানান।
নতুন ঢালাই করা রাস্তা সংরক্ষণে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে আগামী সাত দিন ব্যক্তিগত যানবাহন চলাচল না করার অনুরোধ জানিয়েছেন রাজিবুল হক। পাশাপাশি রাস্তা শক্ত হওয়ার জন্য অন্তত ১৪ দিন পানি দিয়ে ভিজিয়ে রাখার ব্যবস্থার অনুরোধও জানান তিনি।
তবে রাস্তার কাজটি কোন প্রকল্পের আওতায়, এর ব্যয় কত এবং কাজটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোন অনুমোদিত প্রকল্পের অংশ—এসব বিষয়ে দেওয়া বার্তায় বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!