জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় (UCB Fintech Company Limited)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠানটি ”কি অ্যাকাউন্ট ম্যানেজার” পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে উপায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
পদের নাম: কি অ্যাকাউন্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ
অন্যান্য যোগ্যতা: সিলেটের করপোরেট ও ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে ভালো বোঝাপড়া। ডিজিটাল পেমেন্ট সলিউশন বিষয়ে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৬
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!