পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের কারণে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভাল্ভ পরিবর্তনের কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: যুগান্তর
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!