সোর্স লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ রোববার (২৩ আগস্ট) নাটোরের কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২২ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস-২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর পবিস-২ এর আওতাধীন বাঘা জোনাল অফিসের আড়ানী উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে।

এ কারণে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আড়ানী উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!