মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড কমিউনিকেশন বিভাগে ‘ম্যানেজার’ পদে একজন কর্মী নিয়োগ দেবে।

নগদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আগামী ৩০ আগস্ট।

চাকরির বিবরণ

বিভাগের নাম: ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড কমিউনিকেশন

পদের নাম: ম্যানেজার

পদসংখ্যা: একটি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে আবেদনকারীকে

অভিজ্ঞতা: ৮-৯ বছর

বয়স: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুটি সাপ্তাহিক ছুটি, স্বাস্থ্য/মেডিক্যাল বিমার সুবিধা রয়েছে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!