তরুণ প্রজন্মের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে তাদের নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০এক্স। বড় ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং উন্নত ডিসপ্লে সুবিধার কারণে নতুন এই ডিভাইসটি বাজেট স্মার্টফোন বাজারে আলাদা নজর কাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিয়েলমি সি১০০এক্স-এ রয়েছে বিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি। পাশাপাশি ব্যবহার করা হয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, এই ফোনে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে, যা এই দামের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করবে।

ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে রিয়েলমি সি১০০এক্স দিয়ে সর্বোচ্চ ৬০ ঘণ্টা পর্যন্ত কল, ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার গেমিং এবং ৮০৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ পাওয়া যাবে।

১২০Hz ডিসপ্লে ও শক্তিশালী সাউন্ড

রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। এর রেজ্যুলেশন ৭২০×১৫৭০ পিক্সেল এবং এতে দেওয়া হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।

এ ছাড়া ডিসপ্লেতে রয়েছে ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং প্রযুক্তি এবং ৯০.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। ফলে ভিডিও দেখা, গেম খেলা ও দৈনন্দিন ব্যবহারে ব্যবহারকারীরা আরও স্মুথ অভিজ্ঞতা পাবেন।

শব্দের মান উন্নত করতে এতে ব্যবহার করা হয়েছে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড প্রযুক্তি। ফলে গেমিং, গান শোনা ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

ক্যামেরা ও নিরাপত্তা সুবিধা

ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি১০০এক্স-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিওতে উন্নত ডিটেইল ক্যাপচার করতে পারবেন।

স্মার্টফোনটিতে বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রচলিত ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

ডিভাইসটির স্থায়িত্ব বাড়াতে ব্যবহার করা হয়েছে আর্মরশেল প্রোটেকশন। এছাড়া এতে রয়েছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, যা ধুলা ও পানির ঝাপটা থেকে ফোনকে সুরক্ষা দিতে সহায়তা করবে।

দাম ও ভ্যারিয়েন্ট

রিয়েলমি সি১০০এক্স দুটি রঙে পাওয়া যাবে—গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস।

  • বাংলাদেশে ফোনটির দাম:
  • ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট: ২১,৯৯৯ টাকা
  • ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট: ২৩,৯৯৯ টাকা

স্মুথ পারফরম্যান্সের জন্য ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে অতিরিক্ত ৮ জিবি ডায়নামিক র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে অতিরিক্ত ১২ জিবি ডায়নামিক র‍্যাম সুবিধা রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!