বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬টি পদে মোট ৪৮ জন কর্মী নিয়োগ দেবে। গত ৯ আগস্ট প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
পদের সংখ্যা: ৬ পদে ৪৮ জন

পদের বিবরণ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ২৬টি
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের যোগ্যতা-

  • আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
  • মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে।
  • MS word, MS excel, power point, MS access বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: বুক বাইন্ডার

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ১৯
  • বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

আবেদনের যোগ্যতা-

  • দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
  • সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: বার্তাবাহক

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৯
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের যোগ্যতা-

  • অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • মটর সাইকেল চালানোয় দক্ষতা থাকতে হবে।

পদের নাম: বার্তাবাহক

  • পদসংখ্যা: ১৭টি
  • গ্রেড: ২০
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: মালি

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ২০
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ২০
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স ও আবেদন ফি

  • প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন ফি ১১২ টাকা। অন্য পাঁচটি পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১টা ৫৯ মিনিট।

বিস্তারিত এখানে 

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!