ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম বেসরকারি এই ব্যাংকের ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশনে ‘রিলেশনশিপ ম্যানেজার (এসও-এফএভিপি)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও যোগ্যতা

পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার (এসও-এফএভিপি)-ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশন

চাকরির ধরন: ফুলটাইম (অফিস)

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা ও সিলেট

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছরমেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী পরবর্তী পদে উন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) পাস থাকা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা

ব্যাংকিং খাতে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রায়োরিটি ব্যাংকিংয়ে রিলেশনশিপ ম্যানেজমেন্ট পদে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

প্রায়োরিটি ব্যাংকিং ব্যবসা, পরিচালনা ও গ্রাহকের চাহিদা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষমতা, চাপ সামলানোর দক্ষতা, ব্যবসায়িক পরিকল্পনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং কার্যকর যোগাযোগে পারদর্শী হতে হবে।

দায়িত্ব ও কাজ

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অনুমোদিত বাজেট অনুযায়ী ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। পাশাপাশি গ্রাহক পোর্টফোলিও পরিচালনা, নতুন গ্রাহক যুক্ত করা, বিদ্যমান গ্রাহকদের ধরে রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।

এ ছাড়া ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় অপারেশনাল দায়িত্ব পালন করতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা বিডি জবস অনলাইন ও ইউসিবি ব্যাংকের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!