এসএসসি ও সমমান পরীক্ষার পর এবার শিক্ষার্থীদের সামনে নতুন ধাপ একাদশ শ্রেণিতে ভর্তি। এ বছরও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে ভিত্তি হিসেবে ধরা হবে। আগের মতোই মার্ক বা জিপিএ পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। পরে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শুরু হবে উচ্চমাধ্যমিক পর্যায়ের ভর্তির প্রস্তুতি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!