চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওই দিন সারা দেশে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল পাওয়ার নিয়ম ও বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে ও সংশ্লিষ্ট মাধ্যমে ফল জানতে পারবেন। ফল প্রকাশের পদ্ধতি ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!