বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে একটানা সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
রোববার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক-১) এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১২টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, মৌসুমি নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলেদের এবং সমুদ্রগামী নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!