সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ মৌসুমের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ আজ (শনিবার) রাত ৮টা ২০ মিনিটে প্রকাশ করা হয়েছে।
নতুন এই গানের কথা ও সুর করেছেন ইশান। গানটির সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। এতে কণ্ঠ দিয়েছেন ইশান এবং সুনিধি নায়েক।
কোক স্টুডিও বাংলার নতুন এই পরিবেশনায় সমসাময়িক সংগীতের সঙ্গে বাংলা গানের স্বতন্ত্র আবহ ও শিল্পসত্তার মেলবন্ধন তুলে ধরা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
‘পাতার বাঁশরি’ গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। দেশ-বিদেশের বাংলা গানের শ্রোতারা এখন থেকেই গানটি উপভোগ করতে পারবেন।
কোক স্টুডিও বাংলা বরাবরই দেশের লোকজ ঐতিহ্য, আধুনিক সংগীত এবং ভিন্নধর্মী শিল্পীদের এক মঞ্চে এনে নতুন সুরের অভিজ্ঞতা উপহার দিয়ে আসছে। চতুর্থ মৌসুমের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে প্রকাশ পেল।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!