আগামী ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টায় খাগড়াছড়ির অরুণিমা কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদপ্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুফতি দেলাওয়ার হোসাইন সাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার বর্তমান সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন

জেলা সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে জেলা নেতৃবৃন্দ জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলে সফর করে দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা করছেন। এ সময় জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন এসআইবি নিউজকে বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতিবান ইসলামী সংগঠন। আগামীর নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৪ জুলাই জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে। তৃণমূল প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে নতুন জেলা কমিটি গঠন করা হবে।”

তিনি সম্মেলন সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।