২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটাতে ভিন্ন এক প্রতিযোগিতায় নিজেকে ব্যস্ত রেখেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে ফুটবলের মতো পোকার টেবিলেও ভাগ্য তার পক্ষে থাকেনি।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (WSOP)-এর ১০ হাজার ডলার বাই-ইনের মেইন ইভেন্টে অংশ নেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। তবে প্রতিযোগিতায় বেশিদূর এগোতে না পেরে বিদায় নিতে হয়েছে তাকে।
ফক্স স্পোর্টস জানিয়েছে, গত বছর একই টুর্নামেন্টে নেইমার ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।
বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর অবসর সময় কাটাতে এবং নিজের পছন্দের খেলা পোকারে অংশ নিয়েছিলেন নেইমার। ফুটবলের পাশাপাশি বহু বছর ধরেই পোকার খেলায় তার আগ্রহ রয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টেও নিয়মিত অংশ নিতে দেখা যায় তাকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তর্জাতিকভাবে পোকার বৈধ হলেও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এটি জুয়া হিসেবে বিবেচিত এবং অবৈধ।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!