দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন একটি কল রেট অফার চালু করেছে গ্রামীণফোন। এবার কোনো অতিরিক্ত রিচার্জ ছাড়াই MyGP অ্যাপ থেকে বিনামূল্যে অফারটি চালু করে মাত্র ১ পয়সা/সেকেন্ড (প্রায় ৬০ পয়সা/মিনিট) কল রেটে দেশের যেকোনো স্থানীয় নম্বরে কথা বলা যাবে।

গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, এই অফারটি প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকের জন্য উন্মুক্ত। তবে স্কিটো (Skitto) গ্রাহকরা এই সুবিধা পাবেন না। অফারটি চালু করার পর এটি ২৪ ঘণ্টা কার্যকর থাকবে। একজন গ্রাহক দিনে একবার এবং মাসে সর্বোচ্চ পাঁচবার এই অফার গ্রহণ করতে পারবেন।

অফারটি চালু করতে গ্রাহকদের MyGP অ্যাপে প্রবেশ করে ১ Poisha/Second অফার নির্বাচন করে Get Free Offer বাটনে চাপতে হবে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না।

এই বিশেষ কল রেট দেশের যেকোনো স্থানীয় মোবাইল নম্বর, PSTN ও IPTSP নম্বরে কল করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শর্ট কোড নম্বরে কল, কেনা মিনিট, বোনাস মিনিট, বোনাস ব্যালেন্স, ইমার্জেন্সি ব্যালেন্স এবং কল ডাইভার্ট বা কল ফরোয়ার্ড সেবার ক্ষেত্রে এই অফার কার্যকর হবে না।

গ্রামীণফোন আরও জানিয়েছে, গ্রাহকের অ্যাকাউন্টে আগে থেকে কেনা মিনিট বা বোনাস মিনিট থাকলে সেগুলো আগে ব্যবহার হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে ১ পয়সা/সেকেন্ড কল রেট কার্যকর হবে।

এছাড়া মূল অ্যাকাউন্টের রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলে এই অফার সাময়িকভাবে ব্যবহার করা যাবে না। একই ধরনের অন্য কোনো ১ পয়সা কল অফার চালু থাকলে বেশি মেয়াদের অফারটি কার্যকর থাকবে। অফারের মেয়াদ শেষ হলে গ্রাহক আগের কল প্যাকেজে ফিরে যাবেন।

গ্রাহকরা *121*112# ডায়াল করে অফারের অবস্থা বা যোগ্যতা জানতে পারবেন। আর অফারটি বন্ধ করতে চাইলে ডায়াল করতে হবে *121*1003*1#

গ্রামীণফোন জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চালু থাকবে। তবে কল রেটের সঙ্গে প্রচলিত ভ্যাট, এসডি ও এসসি প্রযোজ্য হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!