দেশের বিভিন্ন পেশাজীবীদের জন্য নতুন বিশেষ সুবিধা নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ এখন টেলিটকের নতুন ‘পেশাজীবী প্যাকেজ’ ব্যবহার করতে পারবেন।
এই বিশেষ প্যাকেজে থাকছে মাত্র ৪৫ পয়সা প্রতি মিনিটে কথা বলার সুযোগ, ১০ সেকেন্ড পালস, সাশ্রয়ী মূল্যের ডাটা প্যাকেজ এবং আকর্ষণীয় বান্ডল অফার।
টেলিটকের দাবি, পেশাজীবীদের যোগাযোগের চাহিদা বিবেচনা করেই এই নতুন প্যাকেজ চালু করা হয়েছে, যাতে কম খরচে বেশি সুবিধা পাওয়া যায়।
টেলিটক পেশাজীবী প্যাকেজের কল রেট
| বিবরণ | মূল্য |
|---|---|
| কল ট্যারিফ | ৪৫ পয়সা/মিনিট |
| পালস | ১০ সেকেন্ড |
টেলিটক পেশাজীবী সিমের মূল্য
| সেবার ধরন | মূল্য (টাকা) |
|---|---|
| পেশাজীবী (একক ব্যক্তি) | ২৫০ টাকা |
| পেশাজীবী সংগঠন (১-২০ জন) | ২৫০ টাকা |
| পেশাজীবী সংগঠন (২১-৫০ জন) | ১৫০ টাকা |
| পেশাজীবী সংগঠন (৫০+) | ১০০ টাকা |
টেলিটক পেশাজীবী ডাটা প্যাকেজ
| ডাটা | মেয়াদ | বোনাস | মোট ডাটা | মূল্য | ডায়াল |
|---|---|---|---|---|---|
| ১০ জিবি | ৩০ দিন | ৫ জিবি | ১৫ জিবি | ২০১ টাকা | *১১১*৭০৮# |
| ২৫ জিবি | ৩০ দিন | ১০ জিবি | ৩৫ জিবি | ৩৬২ টাকা | *১১১*৭০৯# |
| ৫০ জিবি | ৩০ দিন | ১৫ জিবি | ৬৫ জিবি | ৪৪৯ টাকা | *১১১*৭১০# |
নোট: বোনাস ডাটা প্রথম ৫ মাসের জন্য প্রযোজ্য।
টেলিটক পেশাজীবী বান্ডল অফার
| বান্ডল | মেয়াদ | মূল্য | ডায়াল |
|---|---|---|---|
| ৩০০ মিনিট + ২০০ এসএমএস + ৫ জিবি | ৩০ দিন | ২৪৯ টাকা | *১১১*৭১১# |
| ৫০০ মিনিট + ২৫০ এসএমএস + ১০ জিবি | ৩০ দিন | ৩৯৯ টাকা | *১১১*৭১২# |
| ৮০০ মিনিট + ৩০০ এসএমএস + ৩০ জিবি | ৩০ দিন | ৫৯৯ টাকা | *১১১*৭১৩# |
| ১০০০ মিনিট + ১০০ এসএমএস + ৫০ জিবি | ৩০ দিন | ৬৯৯ টাকা | *১১১*৭১৪# |
কারা এই প্যাকেজ নিতে পারবেন?
টেলিটকের এই বিশেষ প্যাকেজ শুধুমাত্র নিবন্ধিত পেশাজীবীদের জন্য প্রযোজ্য। সিম নিতে হলে সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের নিবন্ধন নম্বরযুক্ত পরিচয়পত্র বা সমমানের প্রমাণপত্র দেখাতে হবে।
কোথা থেকে পাওয়া যাবে?
পেশাজীবী প্যাকেজটি টেলিটকের কর্পোরেট অনুবিভাগ এবং দেশের বিভিন্ন টেলিটক গ্রাহক সেবা কেন্দ্র (Customer Care Center) থেকে সংগ্রহ করা যাবে।
কম খরচে বেশি কথা বলা, বড় ডাটা প্যাক এবং সাশ্রয়ী বান্ডল সুবিধার কারণে নিয়মিত মোবাইল ব্যবহারকারী পেশাজীবীদের জন্য টেলিটকের এই নতুন প্যাকেজটি হতে পারে একটি কার্যকর ও লাভজনক বিকল্প।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!