চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগে জুনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি উদ্দীপ্ত নবীনদেরও আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১২ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান

বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম ৮ম শ্রেণি পাশ/এসএসসি। (অভিজ্ঞতা সম্পন্ন বাক্তিদের জন্য শিথিলযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: শিডিউল অনুযায়ী প্রত্যেকটি লিফটের মান্থলি রুটিন সার্ভিস কমপ্লিট করা এবং সিআরএম সফটওয়্যার এর মাধ্যমে কাস্টমার ফিডব্যাক নিশ্চিতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, (উদ্দীপ্ত নবীন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে)।

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১২,০০০-১৪,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, ডি/এ, মুনাফার অংশ, বছরে দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!