বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ট্রেইনি অফিসার টু অফিসার (জি-১) পদে মোট ৬ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকলে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। ফলে নতুন স্নাতক বা ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি হতে পারে ভালো সুযোগ।

বিষয় তথ্য
প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম ট্রেইনি অফিসার টু অফিসার (জি-১)
বিভাগ ইনফরমেশন সিকিউরিটি (আইটি ডিভিশন)
পদসংখ্যা ৬ জন
শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি
প্রয়োজনীয় দক্ষতা Cyber Security, SOC Operations, Information Security ও IT Governance বিষয়ে জ্ঞান
অভিজ্ঞতা কমপক্ষে ১ বছর (তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে)
চাকরির ধরন ফুলটাইম
কর্মস্থল ঢাকা
বয়সসীমা ন্যূনতম ২৪ বছর
বেতন আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন শুরু ২ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যম অনলাইনে

বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স, আইসিটি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, এসওসি অপারেশনস এবং আইটি গভর্ন্যান্স বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

যদিও এক বছরের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!