গ্রুপ পর্বের সব হিসাব-নিকাশ শেষে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট লড়াই। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে চালু হওয়া রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে ৩২টি দল। শেষ দিনের নাটকীয় লড়াই শেষে ‘জে’ গ্রুপ থেকে আলজেরিয়া ও অস্ট্রিয়া নকআউট নিশ্চিত করে। অন্যদিকে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়েছে ইরানের।

নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নিয়ে গঠিত হয়েছে রাউন্ড অব ৩২। এখান থেকে জয়ী ১৬টি দল উঠবে শেষ ষোলোতে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচের মাধ্যমে পর্দা নামবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই বিশ্বকাপের।

রাউন্ড অব ৩২-এ বেশ কয়েকটি জমজমাট ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। এছাড়া ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া, ইংল্যান্ড-ডিআর কঙ্গো এবং স্পেন-অস্ট্রিয়ার মতো ম্যাচগুলো নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ।

তারিখ সময় ম্যাচ
২৯ জুন রাত ১:০০ দক্ষিণ আফ্রিকা 🇿🇦 vs 🇨🇦 কানাডা
২৯ জুন রাত ১১:০০ ব্রাজিল 🇧🇷 vs 🇯🇵 জাপান
৩০ জুন রাত ২:৩০ জার্মানি 🇩🇪 vs 🇵🇾 প্যারাগুয়ে
৩০ জুন সকাল ৭:০০ নেদারল্যান্ডস 🇳🇱 vs 🇲🇦 মরক্কো
৩০ জুন রাত ১১:০০ নরওয়ে 🇳🇴 vs 🇨🇮 আইভরি কোস্ট
১ জুলাই রাত ৩:০০ ফ্রান্স 🇫🇷 vs 🇸🇪 সুইডেন
১ জুলাই সকাল ৭:০০ মেক্সিকো 🇲🇽 vs 🇪🇨 ইকুয়েডর
১ জুলাই রাত ১০:০০ ইংল্যান্ড eng vs 🇨🇩 ডিআর কঙ্গো
২ জুলাই রাত ২:০০ বেলজিয়াম 🇧🇪 vs 🇸🇳 সেনেগাল
২ জুলাই সকাল ৬:০০ যুক্তরাষ্ট্র 🇺🇸 vs 🇧🇦 বসনিয়া ও হার্জেগোভিনা
৩ জুলাই রাত ১:০০ স্পেন 🇪🇸 vs 🇦🇹 অস্ট্রিয়া
৩ জুলাই ভোর ৫:০০ পর্তুগাল 🇵🇹 vs 🇭🇷 ক্রোয়েশিয়া
৩ জুলাই সকাল ৯:০০ সুইজারল্যান্ড 🇨🇭 vs 🇩🇿 আলজেরিয়া
৪ জুলাই রাত ১২:০০ অস্ট্রেলিয়া 🇦🇺 vs 🇪🇬 মিসর
৪ জুলাই ভোর ৪:০০ আর্জেন্টিনা 🇦🇷 vs 🇨🇻 কেপ ভার্দে
৪ জুলাই সকাল ৭:৩০ কলম্বিয়া 🇨🇴 vs 🇬🇭 ঘানা

বিশ্বকাপের নতুন এই নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হবে ‘করো অথবা মরো’ লড়াই। একবার হারলেই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন। তাই প্রতিটি ম্যাচেই বাড়তি উত্তেজনা ও নাটকীয়তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!