স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৭ জুন সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)

পদের সংখ্যা: ৩টি

চাকরির ধরন: স্থায়ী

আবেদনের মাধ্যম: অনলাইন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এসএসসি, এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: ৭ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন শুরুর সময়: ৭ জুন ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬, বিকেল ৪টা

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!