১ মে, শুক্রবার সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী’র শুভ জন্মদিন। তবে সাম্প্রতিক সময়ে আটপাড়া-কেন্দুয়ায় টানা ভারী বর্ষণে বন্যার পানিতে কৃষকদের ধান তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।

ssitbari.com/-কে তিনি জানান, কৃষকদের এই অপূরণীয় ক্ষতিতে ব্যথিত হয়ে এ বছর নিজের জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এমপি হিলালী বলেন, “এই দুঃসময়ে আনন্দ নয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।” তিনি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন।