বাংলাদেশ পুলিশ জেলাভিত্তিক শূন্য পদে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ দেবে। আগামী ২৮ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ক্যাডেট এএসআই (নিরস্ত্র)
পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ ৩.৫০)
এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ ৩.৫০)
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
অন্যান্য শর্তাবলি
প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা অযোগ্য)
প্রশিক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২২ বছর (১ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী)

f8d10c93 9cf3 49da b1a2 88eaee931fe0 e1776835548274
পুলিশ কনস্টেবল ও নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে: সর্বোচ্চ ২৫ বছর
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে: সর্বোচ্চ ৩২ বছর
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২–৩৪ ইঞ্চি
নারী: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি
উভয়ের দৃষ্টিশক্তি: ৬/৬
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন:
http://police.teletalk.com.bd/home.php⁠