নেত্রকোনার বারহাট্টায় ২০ পিস ইয়াবাসহ গনি মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত গনি মিয়া বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকার মৃত আব্দুর রাশিদের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বারহাট্টা থানার ওসি মো. চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।