দেশের জনপ্রিয় রেস্টুরেন্ট চেইন Sultan’s Dine নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার (ব্রাঞ্চ অপারেশন)’ পদে অভিজ্ঞ জনবল খুঁজছে। আগ্রহীরা আগামী ১৯ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবার, বছরে দুইটি উৎসব বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা পাবেন।

আরও পড়ুন- বয়সসীমা ছাড়াই মেঘনা গ্রুপে চাকরি, আবেদন চলবে ২৩ মে পর্যন্ত

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠান: সুলতান’স ডাইন
  • পদের নাম: ম্যানেজার (ব্রাঞ্চ অপারেশন)
  • পদসংখ্যা: ৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
  • অভিজ্ঞতা: ৮-১০ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • প্রার্থীর ধরন: শুধু পুরুষ
  • বয়সসীমা: ২৮-৪০ বছর
  • কর্মস্থল: যেকোনো জায়গায়
  • বেতন: ২৫-৩০ হাজার টাকা

যেসব দক্ষতা থাকতে হবে
প্রার্থীকে অবশ্যই রেস্টুরেন্ট বা হোটেল ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞ হতে হবে। ব্রাঞ্চ অপারেশন পরিচালনা, টিম ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিসে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেসব সুবিধা থাকছে

  • টি/এ ও মোবাইল বিল
  • দুপুরের খাবার সুবিধা
  • বছরে ২টি উৎসব বোনাস
  • বার্ষিক বেতন বৃদ্ধি
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জুন ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন- এইচএসসি পাশেই ওয়ালটনে চাকরি, মাসে বেতন ১৫ হাজার

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!